1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্রীনগর উপজেলা জামায়াত আমির টি এম বেলালের ইন্তেকাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সময়ের আদালতে ডি.এম. এমদাদুল হক জনগণের সেবায় উপজেলা প্রশাসন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

ভিডিও সংবাদ 👇👇

শ্রীনগর উপজেলা জামায়াত আমির টি এম বেলালের ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

শ্রীনগর উপজেলা জামায়াত আমির টি এম বেলালের ইন্তেকাল

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলা শাখার আমির-টি এম বিল্লাল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দীন রাজী জানান,বাদ জোহর শ্রীনগর ছনবাড়ী আল মদিনা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

টি এম বেলাল হোসাইন দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী সংগঠক।স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য।তার নেতৃত্বে শ্রীনগর উপজেলায় সংগঠন সুসংগঠিত হয় বলে নেতাকর্মীরা জানান।তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।তার ইন্তেকালে শ্রীনগর উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোক ও বেদনার সঞ্চার হয়েছে।

এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও শোক প্রকাশ করেছেন।জানাজায় ইমামতি করেন জেলা আমীর
আ জ ম রুহুল কুদ্দুছ।মরহুমের পিতা আবু লুমান তরফদার বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।স্থানীয়রা জানান,তার মৃত্যুতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।তার আদর্শ ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট