1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি: বগুড়ায় মা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি: বগুড়ায় মা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায় করোনেশন স্কুল সংলগ্ন মা এন্টারপ্রাইজ নামক একটি অটোমোবাইলের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই অবৈধভাবে প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ করে রেখেছে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, প্রতি লিটার ২০০ টাকায় তেল বিক্রি করা হচ্ছিল। অভিযানের সময় হাতেনাতে বিষয়টি ধরা পড়ে।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব জ্বালানি মজুদ ও বিক্রি করে আসছিল। এছাড়া বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।
এসব অপরাধে মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় ১৮০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট