1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে ডায়রিয়া-কলেরার প্রকোপ, রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে ডায়রিয়া-কলেরার প্রকোপ, রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট* নাগেশ্বরীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের দুইজনসহ নি/হ/ত ৪, আ/হ/ত অন্তত ১০। পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে নগদ টাকা-স্বর্ণ ও সন্তান তিন জেলায় কমিটি পাওয়ায় আমাদের আন্তরিক শুভেচ্ছা টানটান উত্তেজনায় সম্পন্ন হলো শ্রীনগর উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ঃ ১৮ বছর পলাতক থাকার পর গ্রে/ফ/তা/র: বিস্ফোরক আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেলাল র‍্যাবের অভিযানে আ/টক জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস আটক আলীকদমে ডায়রিয়া-কলেরার প্রকোপ, রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট কক্সবাজার শহরের হোটেল নিশীতা থেকে অর্ধগলিত ম/র/দেহ উ/দ্ধা/র করেছে পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে ডায়রিয়া-কলেরার প্রকোপ, রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ উদ্দীন আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বর্ষা মৌসুমের শুরুতেই বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ডায়রিয়া, কলেরা ও বিভিন্ন ভাইরাল সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এর আগে হাম ও রুবেলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বর্তমানে পানিবাহিত ও মৌসুমি রোগের প্রকোপ নতুন করে জনস্বাস্থ্যে চাপ সৃষ্টি করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি রোগী চিকিৎসা নিতে আসছেন।

বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের মধ্যে পাতলা পায়খানা, বমি, জ্বর, দুর্বলতা, পানিশূন্যতা এবং পেটব্যথাজনিত সমস্যা বেশি দেখা যাচ্ছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানান, অতিরিক্ত রোগীর চাপের কারণে হাসপাতালের শয্যা সংখ্যা অতিক্রম করেছে।

অনেক রোগীকে বারান্দা, করিডোর কিংবা অস্থায়ীভাবে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দিতে হচ্ছে। এতে স্বাস্থ্যসেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট, নোংরা পরিবেশ, অপরিষ্কার খাবার গ্রহণ এবং সচেতনতার অভাবের কারণে ডায়রিয়া ও কলেরার ঝুঁকি বৃদ্ধি পায়। দুর্গম পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা দুর্বল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্থানীয়রা দ্রুত অতিরিক্ত চিকিৎসক, ওষুধ সরবরাহ বৃদ্ধি, স্যালাইন মজুদ, মোবাইল মেডিকেল টিম প্রেরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়ে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট