1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে নগদ টাকা-স্বর্ণ ও সন্তান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

ভিডিও সংবাদ 👇👇

পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে নগদ টাকা-স্বর্ণ ও সন্তান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে নগদ টাকা-স্বর্ণ ও সন্তান

জেলা প্রতিনিধি,(নরসিংদী):
মোঃমামুন মোড়ল,

নরসিংদীর পলাশে ৫ বছরের কন্যা সন্তানসহ এক ইতালি প্রবাসীর স্ত্রী নগদ অর্থ, স্বর্ণালংকার ও সেলাই মেশিন নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বাবা। বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নাজমুল হোসেনের সঙ্গে পাশ্ববর্তী উত্তর টেঙ্গরপাড়া গ্রামের শফিক মিয়ার মেয়ে নাদিয়া বেগমের প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় ৯ মাস আগে জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি জমান নাজমুল হোসেন।
পরিবারের অভিযোগ, প্রবাসে যাওয়ার পর থেকেই নাদিয়া বেগমের আচরণে পরিবর্তন দেখা যায়। বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মুঠোফোনে অশোভন আচরণ ও ঝগড়া করতেন তিনি। একপর্যায়ে নাজমুল জানতে পারেন, তার স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।
এর জের ধরে গত ১৯ এপ্রিল দুপুরে শ্বশুর-শাশুড়ির অনুপস্থিতিতে ঘর থেকে প্রায় ৩ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার ও একটি সেলাই মেশিন নিয়ে বাবার বাড়িতে চলে যান নাদিয়া। পরবর্তীতে কয়েক দফা তাকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তিনি ফিরে আসেননি।
সর্বশেষ গত সোমবার (২৭ এপ্রিল) নাজমুলের বাবা-মা পুনরায় পুত্রবধূকে আনতে তার বাবার বাড়িতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নাদিয়ার বাবা শফিক মিয়া জানান, “আমরা জানি না, সে কোথায় চলে গেছে।”
এ ঘটনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পলাশ থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট