1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় অনিয়ম, অব্যাহতি দিলো ৪ শিক্ষককে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন ফেনী বড়বাজারে ফায়ার ট্রাঙ্ক এখন দুর্ভোগের প্রতীক সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শূন্যরেখায় অবস্থান করছে ৬ জন হোসেনপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জন প্রতারক চক্র কে গ্রে ফ তা র করেছে, সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম!

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় অনিয়ম, অব্যাহতি দিলো ৪ শিক্ষককে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় অনিয়ম, অব্যাহতি দিলো ৪ শিক্ষককে

উজ্জ্বল চন্দ্র মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর।

প্রশ্ন বিতরণে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার কালকিনি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪ শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফ-উল-আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার ( ২৮/০৪/২৬ ইং) এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষাচলাকালীন পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। প্রশাসনের নজরে এলে বিষয়টি তদন্তে সত্যতা পাওয়ায় ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মোঃ নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক ইজাজুল হক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট