1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন ফেনী বড়বাজারে ফায়ার ট্রাঙ্ক এখন দুর্ভোগের প্রতীক সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শূন্যরেখায় অবস্থান করছে ৬ জন হোসেনপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জন প্রতারক চক্র কে গ্রে ফ তা র করেছে, সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম! সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ দুবাইতে স্থানীয় কর্তৃপক্ষের হাতে গ্রে প্তা র হয়েছেন। সনি’স বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অভিযুক্ত ধ র্ষ ক গ্রেফতার। দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অ ভি যু ক্ত গ্রে ফ তা র পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চুরি, আতঙ্কে পুরো গ্রাম!

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

মরহুম আবদুল গণি হুজুরের বাড়িতে ফের সিঁধ কেটে নগদ টাকা ও মালামাল লুট, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে মরহুম আবদুল গণি হুজুরের বাড়িতে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ৫-৬ বছরের মধ্যে একই বাড়িতে এটি পঞ্চমবারের মতো চুরি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা যায়, গত ১১ জুন গভীর রাতে অজ্ঞাত চোর বা চোরের দল সিঁধ কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি চার্জার ফ্যান ও প্রসাধনী সামগ্রী নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি জানতে পারেন।
মরহুম আবদুল গণি হুজুরের স্ত্রী রেজিয়া খাতুন বলেন, একের পর এক চুরির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় আতঙ্কে দিন কাটছে তাদের।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গত ১৩ জুন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে যান সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি স্থানীয়দের রাতের পাহারা জোরদার এবং অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, একই বাড়িতে বারবার চুরির ঘটনায় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পুরো এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট