1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সনি’স বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন ফেনী বড়বাজারে ফায়ার ট্রাঙ্ক এখন দুর্ভোগের প্রতীক সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শূন্যরেখায় অবস্থান করছে ৬ জন হোসেনপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জন প্রতারক চক্র কে গ্রে ফ তা র করেছে, সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম! সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ দুবাইতে স্থানীয় কর্তৃপক্ষের হাতে গ্রে প্তা র হয়েছেন। সনি’স বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অভিযুক্ত ধ র্ষ ক গ্রেফতার। দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অ ভি যু ক্ত গ্রে ফ তা র পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভিডিও সংবাদ 👇👇

সনি’স বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সনি’স বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের ‘সনি’স বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউজ’-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোনিয়া।

শনিবার (১৪ জুন) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবেশী মিজান নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ভাবীকে নিয়ে পার্লারে এসে ৫ হাজার ২০০ টাকার বিভিন্ন সেবা গ্রহণ করেন। পরে টাকা পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পাওনা টাকা পরিশোধ করেননি।

সোনিয়া অভিযোগ করেন, গত ৯ জুন পাওনা টাকা চাইতে গেলে মিজান ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৮৫) দায়ের করেন।

তিনি আরও বলেন, জিডি করার পর প্রতিপক্ষরা নিজেদের বাড়ি ও হ্যাচারিতে ভাঙচুর চালিয়ে উল্টো তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তাঁকে রাজনৈতিক নেত্রী এবং মানুষকে হিপনোটাইজ করার মতো ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগে জড়িয়ে বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও স্থানীয় পত্রিকায় একতরফা সংবাদ ও ভিডিও প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সোনিয়া নিজেকে একজন সাধারণ গৃহিণী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা হিসেবে উল্লেখ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তাঁর ব্যবসা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর সন্তান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট