1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পলাশে নাক-কান-গলা রোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন ফেনী বড়বাজারে ফায়ার ট্রাঙ্ক এখন দুর্ভোগের প্রতীক সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শূন্যরেখায় অবস্থান করছে ৬ জন হোসেনপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জন প্রতারক চক্র কে গ্রে ফ তা র করেছে, সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম!

ভিডিও সংবাদ 👇👇

পলাশে নাক-কান-গলা রোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পলাশে নাক-কান-গলা রোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী

জেলা প্রতিনিধি (নরসিংদী)
মোঃমামুন মোড়ল,

নরসিংদীর পলাশ উপজেলায় নাক, কান ও গলা (ইএনটি) রোগীদের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইমপ্যাক্ট ‘জীবন তরী’ ভাসমান হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন স্থানীয় শতাধিক মানুষ।
বৃহস্পতিবার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের তোফায়েল-আনোয়ারা মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সৈয়দ ইকবাল হোসেনের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসক ডা. মোহাম্মদ মোস্তাকিন রহমান জানান, দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২০০ জন নাক, কান, গলা ও টনসিলজনিত রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে ৭ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে কানের পর্দা ছিদ্র বা ফেটে যাওয়া এবং টনসিলজনিত সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত করা হয়। তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী করণীয় সম্পর্কে অভিভাবকদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় এমন ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে স্বল্প আয়ের মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট