1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে আইন-শৃঙ্খলা সভা মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন ফেনী বড়বাজারে ফায়ার ট্রাঙ্ক এখন দুর্ভোগের প্রতীক সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, শূন্যরেখায় অবস্থান করছে ৬ জন হোসেনপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জন প্রতারক চক্র কে গ্রে ফ তা র করেছে, সোনাগাজীতে একই বাড়িতে ৫ বছরে ৫ চু রি, আতঙ্কে পুরো গ্রাম!

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে আইন-শৃঙ্খলা সভা মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

লৌহজংয়ে আইন-শৃঙ্খলা সভা মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।বিশেষ করে মাদক নির্মূলে জোরালো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া জাটকা মাছ ধরা বন্ধে কঠোর নজরদারির কথা বলা হয়।অবৈধ কারেন্ট জাল উচ্ছেদে নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।চুরি ও ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।সভায় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু সভায় সভাপতিত্ব করেন।তিনি বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম আইনশৃঙ্খলার চিত্র তুলে ধরেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর বক্তব্য দেন।তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান সভায় অংশগ্রহণ করেন।সাংবাদিক মিজানুর রহমান ঝিলুও মতামত ব্যক্ত করেন।এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয়।
প্রশাসন জানিয়েছে,নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলে জানানো হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সভা শেষে উপস্থিত সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট