1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জমজমাট ফাইনালে চন্দ্রের বাড়ী একাদশ চ্যাম্পিয়ন উচ্ছ্বাসে মুখর কুমারভোগ মাঠ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান শিরোনাম: ১০৬ বছরের আব্দুল বারিক — প্রতাপপুরের জীবন্ত ইতিহাস* প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

ভিডিও সংবাদ 👇👇

জমজমাট ফাইনালে চন্দ্রের বাড়ী একাদশ চ্যাম্পিয়ন উচ্ছ্বাসে মুখর কুমারভোগ মাঠ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জমজমাট ফাইনালে চন্দ্রের বাড়ী একাদশ চ্যাম্পিয়ন উচ্ছ্বাসে মুখর কুমারভোগ মাঠ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতু স্কুল মাঠে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল জমজমাট আয়োজনে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি ছিল দর্শকপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।ফাইনালে মুখোমুখি হয় কুমারভোগ পুনর্বাসন ইয়াংস্টার ও চন্দ্রের বাড়ী একাদশ।খেলা অনুষ্ঠিত হয় দুই অর্ধে ৩০ মিনিট করে।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে।
প্রথমার্ধেই চন্দ্রের বাড়ী একাদশ দারুণ এক গোলে এগিয়ে যায়।

গোলটি দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে কুমারভোগ পুনর্বাসন ইয়াংস্টার।তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা।ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে চন্দ্রের বাড়ী একাদশ।এর মাধ্যমে তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রানার্সআপ হয় কুমারভোগ পুনর্বাসন ইয়াংস্টার দল।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শক।তাদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দর্শকদের করতালি ও উল্লাস খেলোয়াড়দের উজ্জীবিত করে তোলে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশফাকুর রহমান কল্লোল।তিনি বলেন,যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন আব্দুল মান্নান খান,লাভু,নান্টু,রনি ও দুলাল শেখ।

আরও উপস্থিত ছিলেন সুজাক মাদবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।খেলোয়াড়দের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।স্থানীয়রা জানান,এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে।
উল্লেখ্য,টুর্নামেন্টটির আয়োজন করে কুমারভোগ পুনর্বাসন ছাত্র সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট