
হোসেনপুরে শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত, র্যালি অনুষ্ঠিত
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার হোসেনপুর কিশোরগঞ্জ,
হোসেনপুর কিশোরগঞ্জে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা হাসপাতাল মোড় চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনটির আহ্বায়ক আলাল মিয়া ও সদস্য সচিব এবায়দুল ইসলাম।।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উপজেলা আহ্বায়ক জমির উদ্দিন, সদস্য সচিব এমদাদুল হক মজনু, শ্রমিক নেতা রুস্তম আলী, মারফত আলী, ইদ্রিস মিয়াসহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ন্যূনতম মজুরি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল, হাওর অঞ্চলে ফসল ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তা প্রদান এবং পানি নিষ্কাশনের জন্য সকল খাল-বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবি জানান। পরে একটি সংক্ষিপ্ত র্যালি হোসেনপুর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।