1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক -১ ও চারজনকে জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরইতলী নতুন রাস্তার মাথা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি – বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি , বদিউল আলম সাধারণ সম্পাদক শামিম উদ্দিন শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক -১ ও চারজনকে জরিমানা তামাক চাষে সর্বনাশ ভূয়াপুরের কৃষকরা এখন পথে বসার উপক্রম কোম্পানি তামাক না নেওয়ায় দিশেহারা চাষীর গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” উদ্বোধন নিয়ামতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় ম/দ আ/ট/ক আবারও বাড়ল স্বর্ণের দাম আজ থেকেই কার্যকর নতুন দর শোক সংবাদ ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর প্রিমিয়াম ছাড়াই মিলবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক -১ ও চারজনকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক -১ ও চারজনকে জরিমানা

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা : শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নে নওবেকি এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২মে) ভোর ৪টায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের কে আটক করা হয়।উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেকী পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন,নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মোঃ ইব্রাহিম গাজী (২৫), মোঃ আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ আক্তারুল গাজীকে (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপরাধের দায় স্বীকার করায় বাকি ৪ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট