1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে গাঁ/জা ও বিদেশি ম/দ/সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে গাঁ/জা ও বিদেশি ম/দ/সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

লৌহজংয়ে গাঁ/জা ও বিদেশি ম/দ/সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মশদগাঁও খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-আ:মান্নান খান (৬৫) ও সাগর খা (২৩)।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে সাগরের বসতঘরের একটি ছাপড়া ঘরে তল্লাশি চালানো হয়।এ সময় সেখান থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া একটি বিদেশি ভদকার বোতলও জব্দ করা হয়।
পুলিশের দাবি,তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশের নজরদারি বাড়ানো হয়।গ্রেফতার আ:মান্নান খান হাটভোগদিয়া গ্রামের বাসিন্দা।তিনি আ:আজিজ খানের ছেলে বলে জানা গেছে।অন্যদিকে সাগর খা দক্ষিণ মশদগাঁও গ্রামের রশিদ খানের ছেলে।
অভিযান পরিচালনায় লৌহজং থানা পুলিশের একটি দল অংশ নেয়।এতে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযানে পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।এদিকে স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে আরও জোরালো উদ্যোগের দাবি জানিয়েছেন।তারা মনে করেন,তরুণ সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান জরুরি।লৌহজংয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এমন প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট