
বরইতলী নতুন রাস্তার মাথা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি – বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি , বদিউল আলম সাধারণ সম্পাদক শামিম উদ্দিন
মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি – বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে বদিউল আলম সভাপতি এবং শামিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার ( ১মে) ২০২৬ বরইতলী নতুন রাস্তার মাথা একটি ভবনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ১০টা থেকে চলে বিকাল ৩টা পর্যন্ত।
বরইতলী নতুন রাস্তার মাথা ব্যবসায়ী কল্যাণ সমিতির এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২৫ জন, ভোট প্রধান করেছেন ১২৩ জন, মোট প্রার্থী ছিলেন ১৪ জন এদের মধ্যে ৬ পদে নির্বাচিত হয় ৮জন।
দুপুর ৩:৩০ টা থেকে শুরু হয় ভোট গণনা শেষ হয় বিকেল ৪টা বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বদিউল আলম ।
সহ সভাপতি পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে ৭১ পেয়ে নির্বাচিত হয়েছেন শামিম উদ্দিন।
সহ সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শাহাব উদ্দিন ।
অর্থ সম্পাদক পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল আমিন সৌরভ।
সিনিয়র সদস্য পদে নাজিম উদ্দিন , মোঃ রফিক বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেছেন ইমাম হোসেন।
সহকারী নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছেন, জুনাইদুল হক, আবুল বশর, জিতু কুমার দে, রুমেন দত্ত ।
এ ছাড়া স্হানীয় ইউপি সদস্য গ্রাম পুলিশ ও ব্যবসায়ী রাজনৈতিক নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।