
যুক্তরাজ্যের ব্রিটেনে স্থানীয় নির্বাচনে কাউন্সির পদপ্রার্থী শান্তিগঞ্জের আবদুল রব
দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ
আসন্ন আগামী ৭ মে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে লন্ডন বারা অফ হিলিংডন কনজারভেটিভ পার্টির প্রথমবারের মত বাংলাদেশী বংশোদ্ভূত আবদুল রব (বিএ অর্নাস) বিজনেস ম্যানেজমেন্ট,(এম এস সি) পলিটিক্যাল সায়েন্স, কাউন্সিলর পদে মনোনীত হয়েছেন।
স্থানীয় রাজনৈতিক দল লন্ডন বারা অফ হিলিংডন কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেবেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, লন্ডন বারা অফ হিলিংডন কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে অত্যান্ত সম্মানিত ও আনন্দিত। এ জন্য দলের পুরো টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯১ সাল থেকে ব্রিটেনে বসবাস করছেন এবং ব্রিটেনের স্বনামধন্য কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, লন্ডন বারা অফ হিলিংডন এর জেনারেল সেক্রেটারী, সি,বি,এন আই এর ফাইন্যান্স ডিরেক্টর, পশ্চিম লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফাউন্ডার ট্রেজারার এবং সুন্দরজান ট্রাষ্টের চেয়ারম্যান সহ ডজন খানিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। ব্রিটেনে তাহার কর্মজীবন শুরু হয়েছিল রেষ্টুরেন্টে ব্যবসা থেকে বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।
তিনি আসন্ন ৭ মে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে লন্ডন বারা অফ হিলিংডন কনজারভেটিভ পার্টির একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশীদের কাছে মূল্যবান ভোট ও সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং দেশে অবস্থানরত সূধী ও শুভাকাংখীদের কাছে দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্থানীয় জনগনের উন্নয়ন, কমিউনিটির সেবা এবং এলাকার জনগনের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি আরও নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও উন্নত কমিউনিটি গড়ে তুলতে সর্বদা প্রতিশ্রুতি থাকবেন তিনি।