1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণরায় বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস-কৃষি উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত কাঠগড়া–দেওয়ার ইদ্রিস রুটের বেহাল অবস্থা–চরম জনদূর্ভোগের সৃষ্টি। শার্শায় ঝড়-বৃষ্টিতে ইরি ধানে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা ২৫ বছর পূর্তি উপলক্ষে আকন্দ পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার রজত জয়ন্তী উদযাপন হোসেনপুরে গভীর রাতে পিকআপ গাড়িতে করে ৫টি গরু নিয়ে উধাও চো/র, সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন: কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন কমিটি ঘোষণা বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে ই/য়া/বা/সহ দু’ মা/দ/ক কারবারি আ/ট/ক ফুলগাজী বাজারে ড্রেনেজ ডিজাইন নিয়ে প্রশ্নে প্রকৌশলীর অসহযোগিতা—জনমনে ক্ষোভ

ভিডিও সংবাদ 👇👇

গণরায় বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

গণরায় বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শনিবার (২ মে) বিকাল ৫টায় জেলার জুলাই শহীদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়।মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মোঃ নুরুল হক পাটোয়ারী।এছাড়া বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফকরুদ্দিন রাজি।

সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল মালেকসহ ১১ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা সরকারি দলের গণভোটের অবস্থানের সমালোচনা করেন।তারা গণরায় বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদ জানান।বক্তারা বলেন,জনগণের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।জুলাই সনদ বাস্তবায়নে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।বক্তারা অভিযোগ করেন,জনগণের মতামতকে উপেক্ষা করা হচ্ছে।এ ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে মন্তব্য করেন তারা।

জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চলবে।তিনি বলেন,দাবি বাস্তবায়নে গড়িমসি মেনে নেওয়া হবে না।সরকার দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে শিল্পকলা চত্বরে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট