1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণভোটের রায় বাস্তবায়ন না হলে ‘নোট অব ডিসেন্ট’ দেবে জনগণ: মুহাম্মদ শাহজাহান কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সমাবেশে বিএনপির সমালোচনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস-কৃষি উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত কাঠগড়া–দেওয়ার ইদ্রিস রুটের বেহাল অবস্থা–চরম জনদূর্ভোগের সৃষ্টি। শার্শায় ঝড়-বৃষ্টিতে ইরি ধানে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা ২৫ বছর পূর্তি উপলক্ষে আকন্দ পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার রজত জয়ন্তী উদযাপন হোসেনপুরে গভীর রাতে পিকআপ গাড়িতে করে ৫টি গরু নিয়ে উধাও চো/র, সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন: কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন কমিটি ঘোষণা বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে ই/য়া/বা/সহ দু’ মা/দ/ক কারবারি আ/ট/ক ফুলগাজী বাজারে ড্রেনেজ ডিজাইন নিয়ে প্রশ্নে প্রকৌশলীর অসহযোগিতা—জনমনে ক্ষোভ

ভিডিও সংবাদ 👇👇

গণভোটের রায় বাস্তবায়ন না হলে ‘নোট অব ডিসেন্ট’ দেবে জনগণ: মুহাম্মদ শাহজাহান কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সমাবেশে বিএনপির সমালোচনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

০২ মে ২০২৬ ইংরেজি তারিখে কক্সবাজারে গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপিকে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলেও বিএনপি সরকার নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠন করে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।
শনিবার (০২ মে) কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, “প্রায় সত্তর ভাগ মানুষের রায়কে অবজ্ঞা করে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে। গণভোটকে পাশ কাটিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।”
কাশ্মীর ইস্যুর উদাহরণ টেনে তিনি বলেন, গণভোটের ফল উপেক্ষা করার পরিণতি দীর্ঘমেয়াদে জনগণকে ভোগান্তিতে ফেলে—বাংলাদেশকেও সে পথে না যাওয়ার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, “নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু সরকারের জনবিরোধী সিদ্ধান্তের কারণে দুই মাসের মধ্যেই রাজপথে নামতে হয়েছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাদ দেওয়া সংস্কারমূলক অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উপস্থাপন করে দ্রুত পাস করতে হবে। অন্যথায় “রাজপথেই ফয়সালা হবে” বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “গণমানুষের রায় উপেক্ষা করে সরকারের দেশ পরিচালনার কোনো বৈধতা নেই। গণভোট অমান্য করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট