
ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির—২০২৬’ সম্পন্ন
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক; ছয় সেশনে দেশ-সমাজ ও আদর্শভিত্তিক নানা বিষয়ে আলোচনা
ফেনী জেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্রশিবির দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির—২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং শিক্ষামূলক, সাংগঠনিক ও আদর্শিক নানা বিষয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোঃ ফখরুদ্দিন মানিক। তিনি তার বক্তব্যে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধের আলোকে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, একটি আদর্শিক সংগঠনের কর্মী হিসেবে নিজেদেরকে জ্ঞান, চরিত্র ও দক্ষতায় সমৃদ্ধ করা সময়ের দাবি।
ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে দেশ, সমাজ, শিক্ষা, নেতৃত্ব ও দাওয়াহ কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞাঁ, ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর সভাপতি মাজহারুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
এছাড়াও বক্তব্য রাখেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ জহির উদ্দিন, সাবেক এইচআরডি সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক কার্যকরী পরিষদ সদস্য ডাঃ সাইফুল্লাহ সাইফ, ফেনী জেলার সাবেক সভাপতি মোঃ ইলিয়াস, জিয়াউর রহমান, ফারুক আহমেদ ভূঞাঁ আজাদ ও গিয়াস উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি নিজাম উদ্দিন মোল্লা, ইসলামী ছাত্রশিবির ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাবেক সভাপতি ডাঃ মোঃ ইসমাইল হোসেন এবং তালীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তাদ ক্বারী মুহিব্বুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষাশিবিরে অংশগ্রহণকারীদের জন্য দলগত আলোচনা, প্রেজেন্টেশন, প্রশ্নোত্তর পর্ব এবং আত্মউন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে জেলা শাখার সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যা কর্মীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।