1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার উদ্যোগ, বাড়বে অর্থনীতি ও সামরিক সক্ষমতা। যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আ ট ক, ৩ পাচারকারী গ্রে প্তা র বাসাইলের ‘মানবিক’ ইউএনও আকলিমা বেগমের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০০শত কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা। কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার পলাশে পাম্পের বাতাসে শিশু নি;হ/ত, এলাকায় শোক ‎শান্তিরামের শান্তির প্রতীক সমাজসেবক হাছান আলী শ্যামনগরে কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন

মোঃ ওবায়দুল জয়
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ ওবায়দুল জয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকাররা। সোমবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে কয়েকশত হকার এই কর্মসূচিতে অংশ নেন।

সকাল থেকেই গাজীপুর চৌরাস্তার বিভিন্ন মোড় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হকাররা জড়ো হতে থাকেন। সম্প্রতি হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে হকারদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে কর্মহীন হয়ে পড়া হকাররা চান্দনা চৌরাস্তা হকার্স এর ব্যানারে আজ রাজপথে নেমে আসেন।

মানববন্ধনে হকারদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ভাত দেন, কাজ দেন, নইলে হকার বসতে দেন। বিক্ষোভকারীদের দাবি, কোনো বিকল্প কর্মসংস্থান বা নির্দিষ্ট জায়গা নির্ধারণ না করে হঠাৎ উচ্ছেদের ফলে হাজার হাজার পরিবার এখন অনাহারে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত হকার নেতারা বলেন, আমরা রাস্তার পাশে ছোটখাটো ব্যবসা করে পরিবার চালাই। চোর-ডাকাত না হয়ে আমরা পরিশ্রম করে খাই। কিন্তু এখন আমাদের কোথাও বসতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবি স্পষ্ট, হয় আমাদের নির্দিষ্ট কোনো মার্কেট বা স্থানে পুনর্বাসন করতে হবে, অথবা আমাদের আগের জায়গায় শান্তিতে ব্যবসা করতে দিতে হবে।

অন্যদিকে, হাইওয়ে পুলিশ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। তবে হকারদের পুনর্বাসনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

মানববন্ধন চলাকালে মহাসড়কের একপাশে কিছুটা ধীরগতিতে যানবাহন চললেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হকাররা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট