1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার উদ্যোগ, বাড়বে অর্থনীতি ও সামরিক সক্ষমতা। যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আ ট ক, ৩ পাচারকারী গ্রে প্তা র বাসাইলের ‘মানবিক’ ইউএনও আকলিমা বেগমের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০০শত কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা। কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার পলাশে পাম্পের বাতাসে শিশু নি;হ/ত, এলাকায় শোক ‎শান্তিরামের শান্তির প্রতীক সমাজসেবক হাছান আলী শ্যামনগরে কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা

ভিডিও সংবাদ 👇👇

কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।বুধবার (৬ মে) রাতের আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার পাকা ধানক্ষেত মাটিতে লুটিয়ে পড়ে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া গ্রামের বিস্তীর্ণ ফসলি মাঠ।
কৃষকরা জানান,আর মাত্র কয়েকদিন পরই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি চলছিল।কিন্তু রাতের ভয়াল ঝড়ে মুহূর্তেই শেষ হয়ে যায় তাদের বছরের পরিশ্রম ও স্বপ্ন ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে ধানের শীষ মাটিতে মিশে যায়।

অনেক জমিতে পানি জমে থাকায় দ্রুত ধান কাটাও সম্ভব হচ্ছে না।ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ বলেন,সারা বছর কষ্ট করে চাষ করেছি।ধান কাটার ঠিক আগ মুহূর্তে সব শেষ হয়ে গেল।এখন ঋণের টাকা কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।আরেক কৃষক সুমন মিয়া জানান,কয়েক বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন,ধান জমিতে পড়ে থাকায় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়রা জানান,হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালায়।

এ সময় ধানক্ষেতের পাশাপাশি বিভিন্ন গাছপালা ও ছোটখাটো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।গ্রামের অনেক কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছেন।কারণ চলতি মৌসুমের এই ফসলের ওপরই নির্ভর করছিল তাদের পরিবারের সারা বছরের খরচ।ক্ষতিগ্রস্ত কৃষকদের চোখে এখন শুধুই অনিশ্চয়তার ছাপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট