1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণমাধ্যম সপ্তাহে নকলায় সাংবাদিকদের ১৪ দফা দাবি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর পরকীয়ার অভিযোগে দাম্পত্য কলহ, পলাশে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা নিয়ামতপুরে নেশা ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিক লাঞ্ছিত, হা/ম/লা/র অ/ভি/যো/গ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন-মুন্সিগঞ্জের দুই নারী মমতাজ আলো ও ফাহিমা নাসরিন দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গণমাধ্যম সপ্তাহে নকলায় সাংবাদিকদের ১৪ দফা দাবি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্হ‍্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্র ব‍্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত। বিখ্যাত সাতাঁরু মরহুম মোঃ জয়নাল আবেদীন খান এর ১৭ তম মৃ/ত্যু বার্ষিকী আজ। পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন শশীভূষণে অপহরণ মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে ভিকটিমসহ অপহরণকারী ঢাকা থেকে আ/ট/ক।

ভিডিও সংবাদ 👇👇

গণমাধ্যম সপ্তাহে নকলায় সাংবাদিকদের ১৪ দফা দাবি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গণমাধ্যম সপ্তাহে নকলায় সাংবাদিকদের ১৪ দফা দাবি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি তুলে ধরে শেরপুরের নকলা উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নকলা হলচত্তর মোড়ে অবস্থিত বিএমএসএফ নকলা উপজেলা শাখা কার্যালয়ের সামনে হল মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শাফিউজ্জামান রানা। সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন এবং তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়নসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না।
আলোচনা সভায় বক্তব্য দেন যায়যায়দিন পত্রিকার সাংবাদিক লাভলু, প্রতিদিনের সংবাদ পত্রিকার নাহিদুল ইসলাম রিজন, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, নিউজ ২১-এর শেরপুর জেলা প্রতিনিধি শান্ত রায়, মোহনা টিভির আব্দুল্লাহ আল আমিন এবং বিজয় টিভির সাংবাদিক ইউসুফ আলী মুন্ডল।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মো: জহিরুল ইসলাম রাইসুল ইসলাম রিফাত, এএম ফিরোজ হোসেন, সহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট