1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বামীর পরকীয়ার অভিযোগে দাম্পত্য কলহ, পলাশে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা নিয়ামতপুরে নেশা ব্যবসা নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিক লাঞ্ছিত, হা/ম/লা/র অ/ভি/যো/গ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন-মুন্সিগঞ্জের দুই নারী মমতাজ আলো ও ফাহিমা নাসরিন দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গণমাধ্যম সপ্তাহে নকলায় সাংবাদিকদের ১৪ দফা দাবি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্হ‍্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্র ব‍্যবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত। বিখ্যাত সাতাঁরু মরহুম মোঃ জয়নাল আবেদীন খান এর ১৭ তম মৃ/ত্যু বার্ষিকী আজ। পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন শশীভূষণে অপহরণ মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে ভিকটিমসহ অপহরণকারী ঢাকা থেকে আ/ট/ক।

ভিডিও সংবাদ 👇👇

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন) জেলা প্রতিনিধি পিরোজপুর ।

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপি, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (০৪ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
নাজিরপুরের চৌঠইমহল বাস-স্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এবং চলমান আছে।
তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, শফিকুল ইসলাম সাফিক, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির মল্লিক, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল করিম শিপন, সদস্য সচিব রিয়াজ ফরাজী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন,সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান ফরাজী, মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট