1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীতে অবৈধ গ্যাস ব্যবহারে কারখানার সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী পৌরসভার গর্ব: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আদিলুর রহমান সত্যের পথে কলম যোদ্ধা হওয়ার প্রেরণা আমার গুরু এম কাজল খান আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আকস্মিক পরিদর্শনে সন্তোষ প্রকাশ ৩২ বছর বিনা বেতনে শিক্ষা দান— নন-এমপিও শিক্ষকদের আর্তনাদ, এমপিওভুক্তির জোর দাবি যৌতুকের জন্য হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার। লৌহজংয়ে প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ৪২০পিস ই/য়া/বা/সহ গ্রে/ফ/তা/র -২ টাঙ্গাইল কালিহাতীতে এক গৃহবধূর স্বামীর সংসার থেকে টাকা স্বর্ণালংকার নিয়ে উধাও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসউদুল গ্রেপ্তার ঘাটাইল সন্ধানপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আনোয়ার কাজী

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীতে অবৈধ গ্যাস ব্যবহারে কারখানার সংযোগ বিচ্ছিন্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ (গাজীপুর)।বুধবার (৬ মে) টঙ্গীর বেসিক এলাকায় অবস্থিত রেডিসন গার্মেন্টস লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের গাজীপুরের সমন্বয়কারী তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমান।

তিনি জানান, রেডিসন গার্মেন্টস লিমিটেডের জমির মালিক লিয়াকত আলীর নামে একটি ডাবল চুলার আবাসিক গ্যাস সংযোগ অনুমোদিত ছিল। তবে কারখানার মালিক সেই আবাসিক সংযোগকে বাণিজ্যিক কাজে ব্যবহার করে প্রায় ৩৫০ কেজি ব্রয়লার জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করছিলেন। এ কারণে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. শাহীদুর রহমান, ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল, প্রকৌশলী মো. আলী নওরোজ রাহাত (ব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব), সহকারী প্রকৌশলী মো. জায়েদ মেহবুব, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার রহমান, মনিশংকর রায় ও আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট