
নন-এমপিও শিক্ষকদের আকুল আবেদন বাঁচার অধিকারটুকু ফিরিয়ে দিন
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
আমরা দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। জাতি গঠনের স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিন শিক্ষার্থীদের আলোকিত করার চেষ্টা করি। কিন্তু আজ আমাদের নিজেদের জীবনই অন্ধকারে নিমজ্জিত।শিক্ষকতা আমাদের পেশা নয়, এটি আমাদের ভালোবাসা, আমাদের অঙ্গীকার। তবুও বাস্তবতার নির্মমতায় আমরা আজ দু-মুঠো খাবারের জন্য সংগ্রাম করছি।
মাসের পর মাস কোনো বেতন নেই, নেই ন্যূনতম আর্থিক নিরাপত্তা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে আমাদের।আমরা কোনো বিলাসিতা চাই না। আমরা শুধু বাঁচতে চাই—সম্মানের সঙ্গে, মাথা উঁচু করে। আমাদের সন্তানদের মুখে দু’বেলা খাবার তুলে দিতে চাই, তাদের শিক্ষার স্বপ্ন ভাঙতে দিতে চাই না।
আজ আমরা আপনার কাছে হাতজোড় করে অনুরোধ জানাই—আমাদের প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করুন। আমাদের ন্যূনতম বেতন নিশ্চিত করুন। আমাদের এই অসহনীয় কষ্ট থেকে মুক্তি দিন।আমরা জানি, আপনি শিক্ষাবান্ধব ও মানবিক। আপনার একটুখানি সদিচ্ছাই হাজারো শিক্ষকের জীবনে আশার আলো জ্বালাতে পারে। আমরা বিশ্বাস করি,
আপনি আমাদের এই আর্তনাদ শুনবেন।আমাদের এই আবেদন শুধু দাবি নয়—এটি বেঁচে থাকার আর্তি।দয়া করে আমাদের বাঁচার সুযোগ দিন।