1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুরের গাংনী বাইপাস সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ জনমনে ক্ষোভ অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত তালায় নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় বৃষ্টির কারণে স্থগিত বিএনপি-সমর্থিত ওলামা দলের পরিচিতি সমাবেশ, নতুন তারিখ পরে ঘোষণা দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০শ কোটি টাকার বাজেট ঘোষণা। শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ই/য়া/বা?সহ আ/ট/ক ১ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নি হ তে র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দু/র্ঘ/ট/না/য় শিক্ষার্থী নি/হ/তে/র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

ভিডিও সংবাদ 👇👇

অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই)

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা 
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা 

ঢাকা সাভারের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় শিল্পাঞ্চল হওয়ায় একসময় যেখানেই কিশোর গ্যাং মাদক আর চাঁদাবাজির মতো অপরাধের ডালপালা ছিল বিস্তৃত। কিন্ত সেই চিত্র পাল্টে যেতে শুরু করেছে।এই পরিবর্তনের নেপথ্যের কারিগর হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তালেব। আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পে যোগদানের পর থেকেই (এসআই) মোঃ তালেব অপরাধীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। তার কঠোর অবস্হানের কারনে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাং সদস্যদের ঘুম হারাম হয়ে পড়েছে। স্থানীয়রা জানান,তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এ এলাকায় ছিনতাই ও মাদক কেনাবেচা উল্লখযোগ্য হারে কমেছে। (এসআই) মোঃ তালেব শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন,তিনি জামগড়াকে সুন্দর একটি আধুনিক ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে ফিটিং বা সাধারণ মানুষকে হয়রানি করার যে অপসংস্কৃতি কিছু অসাধু চক্রের মাধ্যমে প্রচলিত ছিল, তার মূলে কুঠারঘাৎ করেছেন তিনি। মাদক নির্মূল চিহ্নিত মাদক স্পট গুলোতে ঝটিকা অভিযান। কিশোর গ্যাং দমন পাড়া মহল্লায় কিশোরদের আড্ডা বন্ধ ও আইনি ব্যবস্থা, চাঁদাবাজি মুক্ত এলাকা ফুটপাত বা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ। বিপদে পড়লে সাধারণ মানুষের ভরসাস্থল হয়ে উঠেছেন এই নির্ভীক কর্মকর্তা। এলাকাবাসীর মতে (এসআই)মোঃ তালেব, অপরাধীদের কাছে যম হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত নম্র এবং বন্ধুসুলভ তার এই সাহসী ও স্বচ্ছ পুলিশিং কার্যক্রমের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সবখানেই প্রশংসায় ভাসছেন এই (এসআই) তালেব।

আশুলিয়া জামগড়ার একজন স্হানীয় ব্যবসায়ী বলেন,আগে অনেক অফিসার দেখেছি,কিন্ত এই (এসআই) তালেব স্যারের মতো অকুতোভয় আর সৎ পুলিশ অফিসার খুব কমই দেখা যায়। তিনি অপরাধীদের সাথে কোন ধরনের আপোষ করেন না। এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি। এই (এসআই) মোঃ তালেব তার সুন্দর অভিযানের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন। তিনি মনে করেন,সাধারণ মানুষ এবং পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কোন অপরাধীই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না একটি অপরাধমুক্ত আধুনিক আশুলিয়ায় জামগড়া গড়ার যে স্বপ্ন তিনি দেখেছেন, তা বাস্তবায়িত হলে এই শিল্পাঞ্চল দেশের জন্য এক রুল মডেল হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট