1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মেহেরপুরের গাংনী বাইপাস সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ জনমনে ক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুরের গাংনী বাইপাস সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ জনমনে ক্ষোভ অপরাধীদের আতঙ্ক এলাকাবাসীর স্বস্তি জামগড়ায় মানবিক পুলিশিংয়ের এক অনন্য নাম মোঃ তালেব (এসআই) মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত তালায় নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় বৃষ্টির কারণে স্থগিত বিএনপি-সমর্থিত ওলামা দলের পরিচিতি সমাবেশ, নতুন তারিখ পরে ঘোষণা দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০শ কোটি টাকার বাজেট ঘোষণা। শার্শা উপজেলায় বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফএসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ই/য়া/বা?সহ আ/ট/ক ১ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নি হ তে র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দু/র্ঘ/ট/না/য় শিক্ষার্থী নি/হ/তে/র ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

ভিডিও সংবাদ 👇👇

মেহেরপুরের গাংনী বাইপাস সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ জনমনে ক্ষোভ

মোঃ মিকাইল হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ মিকাইল হোসেন

মেহেরপুর জেলার গাংনী উপজেলার গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটির মেরামত কাজ নিয়ে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সড়কের দুই পাশে প্রশস্তকরণের কথা থাকলেও রহস্যজনক কারণে তা না করে নামমাত্র সংস্কার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ শেষ করছে, যা এক বছরও টিকবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই বাইপাস সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা ছিল বলে জানা যায়। তবে বর্তমান কাজের ধরনে তার কোনো প্রতিফলন নেই। এ বিষয়ে কাজের ঠিকাদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকারের বাজেট স্বল্পতার কারণে আপাতত রাস্তা বাড়ানো হচ্ছে না, শুধু মেরামত (রিপেয়ার) করা হচ্ছে।” তবে সরকারের পূর্বঘোষিত পরিকল্পনার সাথে ঠিকাদারের এই বক্তব্যের মিল না থাকায় স্থানীয়দের মধ্যে দুর্নীতির সন্দেহ দানা বাঁধছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তা মেরামতের যে সাধারণ নিয়ম রয়েছে তা এখানে মানা হচ্ছে না। সাধারণত একটি টেকসই রাস্তা তৈরির জন্য: পুরানো পিচ ও খোয়া সম্পূর্ণভাবে খুঁড়ে ফেলা (চোটানো) প্রয়োজন। বালু ও নতুন খোয়ার সঠিক মিশ্রণ দিয়ে বেজ তৈরি করতে হয়। এরপর রোলার দিয়ে সমান করে যথাযথভাবে পিচ ঢালাই করতে হয়।

কিন্তু এই বাইপাস রোডে রাস্তা চোটানো বা বালু ব্যবহার না করেই সরাসরি দায়সারাভাবে সংস্কার কাজ চালানো হচ্ছে।স্থানীয় সচেতন মহলের মতে, যেভাবে তড়িঘড়ি করে বালু ছাড়া এবং রাস্তা না খুঁড়ে কাজ করা হচ্ছে, তাতে এই সংস্কার কাজের স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে রাস্তাটি যে অবস্থায় আছে, এভাবে কাজ করলে বৃষ্টির মৌসুম আসার আগেই রাস্তা আগের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না।

গাংনী বাইপাস সড়কের এই অনিয়ম রুখতে এবং টেকসই রাস্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। দুর্নীতির রহস্য উন্মোচন করে এই প্রকল্পের প্রকৃত বাজেট ও নকশা অনুযায়ী কাজ করার দাবি এখন সাধারণ মানুষের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট