1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু সাজিদকে খুঁজে পাওয়া যায়নি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

তানোরে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ শিশু সাজিদকে খুঁজে পাওয়া যায়নি

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট হাট মধ্যপাড়া এলাকায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তের ৪২ ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাননি। ফলে নতুন করে আরও ১০ ফুট গভীর পর্যন্ত খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। শিশুটির মা জমি থেকে বাড়ি ফেরার সময় কোল থেকে নামিয়ে সাজিদ কে পিছন পিছন হেঁটে আসতে বলেন এ সময় সাজিদ হঠাৎ অসাবধানতাবশত নলকূপের জন্য খোঁড়া সরু ও গভীর গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।উদ্ধারের সার্বিক তদারকিতে ঘটনাস্থলে অবস্থান করছেন উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান। তিনি বলেন,ঘটনার শুরু থেকেই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমে ধারণা করা হয়েছিল শিশুটি ৩০ ফুটের মধ্যে আটকে আছে। কিন্তু ৪২ ফুট পর্যন্ত গিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারের জন্য আরও গভীরে খননের কাজ চলছে। আমরা সবার দোয়া কামনা করছি।শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও অব্যাহতভাবে সহায়তা করছেন। এলাকাজুড়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সবাই অপেক্ষা করছে সাজিদের সুসংবাদের জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট