1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ ই য়া বা ট্যাবলেটসহ এক জন আ ট ক ধামরাই উপজেলা কুল্লা ইউনিয়নে বাসাইল বিল হতে নদীর অভিমুখে খাল খননের উদ্বোধন করা হয়েছে। ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার উদ্যোগ, বাড়বে অর্থনীতি ও সামরিক সক্ষমতা। যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের চালান আ ট ক, ৩ পাচারকারী গ্রে প্তা র বাসাইলের ‘মানবিক’ ইউএনও আকলিমা বেগমের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দোয়ারাবাজার উপজেলা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন এম পির ২০০শত কোটি টাকার বাজেট বরাদ্দ ঘোষণা। কালবৈশাখীর তাণ্ডবে লৌহজংয়ে লণ্ডভণ্ড ধানের ক্ষেত কাটার আগমুহূর্তে কৃষকের চোখে হতাশার অশ্রু ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার পলাশে পাম্পের বাতাসে শিশু নি;হ/ত, এলাকায় শোক

ভিডিও সংবাদ 👇👇

‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার
‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধের জেরে একাব্বর হোসেন (৬০) গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগকারী একাব্বর হোসেন মধ্য পরাণ গ্রামের মৃত বাবর উদ্দিন বেপারীর ছেলে। অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তিনি কার্যকর সহযোগিতা পাননি বলে দাবি করেন। এছাড়া ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি।
‎জানা যায়, পরাণ মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের প্রায় ১০ একর ৯৬ শতক জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির মালিকানা সমান ভাগ থাকলেও দখল ও চাষাবাদ নিয়ে একাধিকবার সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আদালতে বাটোয়ারা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
‎তিনি জানান, চলতি ইরি মৌসুমে বিবাদী পক্ষ প্রায় ৫ একর ১০ শতক জমি জোরপূর্বক দখল করে ধান রোপণ করেন। অন্যদিকে একাব্বর হোসেন অবশিষ্ট ৩৮ শতক জমিতে ধান চাষ করেন। ধান পাকার পর গত ৫ মে ২০২৬ তারিখে তিনি নিজের জমির ধান কেটে বাড়িতে নিয়ে গেলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
‎এ সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে একাব্বর হোসেনের বাড়ির সামনে এসে হুমকি দেয়।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তায় ভুগছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট