1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার* সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড গাজীপুরে গভীর রাতে, চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃ ত্যু, গাড়িতে অগ্নিসংযোগ সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন। আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। হাতীবান্ধায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন কঠোর হুঁশিয়ারি প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী সপ্তম ও অষ্টম প্রকাশনীর মোড়ক উন্মোচন নোয়াখালীর বেগমগঞ্জে কানাডা প্রবাসীর বাড়িতে হা/ম/লা, বাবা-মাকে মারধর ; দেশে ফেরা নিরাপদ নয় শার্শায় বেনাপোলে পৌরসভায় শীর্ষক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। উলিপুরে ৫১ লক্ষ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন: স্বচ্ছতা নিয়ে জনমনে সংশয়

ভিডিও সংবাদ 👇👇

সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন কাজী মোহাম্মদ অনিক ইসলাম। রবিবার (১০ মে) পূর্বাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা। এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোঃ মনিরুল ইসলাম, নাজির মোঃ কাজল হোসেনসহ ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা নবাগত কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জানা যায়, কাজী মোহাম্মদ অনিক ইসলাম দীর্ঘদিন বিসিএস প্রশাসন একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি সুনাম অর্জন করেন। প্রশাসনিক কাজে তার বিচক্ষণতা ও অভিজ্ঞতা ইতোমধ্যেই সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান উন্নয়নে তিনি অত্যন্ত আন্তরিক। নতুন কর্মস্থল সাটুরিয়ায় যোগদানের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবাকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সাটুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোঃ ইকবাল হোসেন। তিনি অন্যত্র বদলি হওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হিসেবে কাজী মোহাম্মদ অনিক ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
সাটুরিয়ার সচেতন মহল মনে করছেন, একজন দক্ষ ও মেধাবী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নবাগত ইউএনও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট