1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শায় বেনাপোলে পৌরসভায় শীর্ষক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর বেগমগঞ্জে কানাডা প্রবাসীর বাড়িতে হা/ম/লা, বাবা-মাকে মারধর ; দেশে ফেরা নিরাপদ নয় শার্শায় বেনাপোলে পৌরসভায় শীর্ষক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। উলিপুরে ৫১ লক্ষ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন: স্বচ্ছতা নিয়ে জনমনে সংশয় নওগাঁর পত্নীতলায় রাতের আঁধারে আম বাগানে দুর্বৃত্তের তাণ্ডব কেশবপুরের মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কাগজপত্র না থাকায় বন্ধ ঘোষণা ঢাকা মহানগর কোর কমিটি অনুমোদনঃ-জাতীয় সাংবাদিক সংস্হার কার্যক্রমে নতুন গতি। বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযানে ২২৯ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ

ভিডিও সংবাদ 👇👇

শার্শায় বেনাপোলে পৌরসভায় শীর্ষক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শার্শায় বেনাপোলে পৌরসভায় শীর্ষক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

বেনাপোল পৌরসভায় “সমন্বিত উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), মূলধনী বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি), পৌর উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলা প্রস্তুতি কর্মশালা” শীর্ষক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) বেনাপোল পৌরসভার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি আয়োজন করে বেনাপোল পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প”। এতে অর্থায়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভূমি অফিসার নিয়াজ মাখদুম। সঞ্চালনা করেন সাইফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আল আমিন, পরিবেশ বিশেষজ্ঞ আজমিরা আক্তার, আর্কিটেক্ট ফারহানা ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সম্মানিত সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ছবিতে উল্লেখিত উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন আলমগীর হোসেন (বিশেষ অতিথি), শার্শা উপজেলার ভূমি অফিসার নিয়াজ মাখদুম, নাজিম উদ্দিন সভাপতি বেনাপোল পৌর বিএনপি, মাসুদুর রহমান মিলন সিনিয়র সহ-সভাপতি বেনাপোল পৌর বিএনপি, আতিকুজ্জামান সনি সহ-সভাপতি বেনাপোল পৌর বিএনপি, ইলিয়াস হোসেন সদস্য বেনাপোল পৌরসভা এবং সাদ আলমগীর সদস্য বেনাপোল পৌরসভা।

কর্মশালায় বেনাপোল পৌর এলাকার টেকসই উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট