1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলার দীর্ঘসূত্রতায় হতাশা- ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত ফেনী সিমান্তে বিজিবির টহল জোরদার, পুশইন ও চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার* সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড গাজীপুরে গভীর রাতে, চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃ ত্যু, গাড়িতে অগ্নিসংযোগ সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন। আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। হাতীবান্ধায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন কঠোর হুঁশিয়ারি

ভিডিও সংবাদ 👇👇

কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

জসীম উদ্দিন 
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন 

লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির মামলায় মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার করইতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নিজেকে চর লরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। মিলন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল চর লরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদী হয়ে কমলনগর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় মিলনকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরও চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—মোশারফ হোসেন (২৭), মেজবাহ উদ্দিন রাতুল (২২), আবদুল মন্নান (২০) ও জিহাদ (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিলন এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, সরকারি জমি দখল এবং করইতলা এলাকায় নিয়মিত জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে।

মামলার বাদী ও বিএনপি নেতা মো. মোরশেদ বলেন, একটি বিশেষ মহলের ছত্রচ্ছায়ায় মিলন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “চাঁদাবাজি মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট