
চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন।
মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি কুমিল্লা
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট গ্রেফতার-৩ জন।
১। মোঃ শামীম (৪১), পিতা-মোঃ শাহজাহান, মাতা-হাফিজা খাতুন, মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করায় জেল হাজতে প্রেরণ করা হলো।
২। মোঃ শাহিন আলম (৩১), পিতা-মৃত আব্দুর রব, মাতা-আনোয়ারা বেগম, উভয়সাং-ভোমরকান্দি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করায় জেল হাজতে প্রেরণ করা হলো।
৩। কাউছার (২১), পিতা-হারুনুর রশিদ, সাং-শ্রীমন্তপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করা হলো।
চান্দিনা থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।