
প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক প্রতিনিধি দলের সাক্ষাৎ বিভিন্ন মামলায় আসামি ২৮২ জন সাংবাদিকের তালিকা হস্তান্তর।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
সম্পাদকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে তার সচিবালস্হ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। বৈঠক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকদের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম বলেন,২৮২ জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এর মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি।
প্রধানমন্ত্রীর কাছে আমরা এই তালিকা দিয়েছি। এই তালিকা যে একেবারেই সম্পূর্ণ সেটা আমরা বলছি না। অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিক ভাবে এটা দিয়েছি। প্রধানমন্ত্রী ও এটা গ্রহণ করেছেন। তিনিই তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বিষয়টি দেখার জন্য এবং এ ব্যাপারে তারা একটি উদ্যোগ নেবেন বলেও আশ্বস্ত করেছেন।
তিনি বলেন,আমরা দৃঢ়ভাবে বলেছি,এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত মামলা, গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়। এমনকি সরকারের ভাবমূর্তির জন্য ভালো নয়। প্রধানমন্ত্রী খুবই আন্তরিকতার সঙ্গে এটা গ্রহণ করেছেন, এটা পরিক্ষা- নিরীক্ষা করে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
এ সময়ের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন,সম্পাদক পরিষদের নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্হাপন করলে প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে সরকার গঠন থেকে এখন পর্যন্ত কোন ধরনের কোন হস্তক্ষেপ সরকার থেকে না থাকায় সিনিয়র সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি। এর আগে,দুপুরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারা।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য বিষায়ক উপদেষ্টা ডা.জাহেদউর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নূরুল কবির,সাধারণ সম্পাদক বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মোঃ মোজাম্মেল হক,উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এতে উপস্থিত ছিলেন।