
MAPIM প্রেসিডেন্টের সঙ্গে Istanbul Hotel & Resort Ltd.এর সৌজন্য আলোচনা সভা অনুষ্ঠিত।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
হালাল ট্যুরিজম ও মুসলিম-ফ্রেন্ডলি হসপিটালিটি খাতে সহযোগিতার আশাবাদ মালয়েশিয়ার শীর্ষ ইসলামিক সংগঠন MAPIM-এর সম্মানিত প্রেসিডেন্টের সঙ্গে Istanbul Hotel & Resort Limited-এর চেয়ারম্যান, ব্যবস্হাপনা পরিচালক ও পরিচালকদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় হালাল ট্যুরিজম, মুসলিম-ফ্রেন্ডলি হসপিটালিটি, হালালফুড এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল পর্যটন শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইস্তানবুল রিসোর্ট এর চেয়ারম্যান মাসুদ সাঈদী (এমপি) ব্যবস্হাপনা পরিচালক ডি. এম এমদাদুল হক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় উভয় পক্ষই বৈশ্বিক হালাল অর্থনীতির ক্রমবর্ধমান গুরুত্ব এবং মুসলিম পর্যটকদের জন্য মানসম্মত ও নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
Istanbul Hotel & Resort Limited-এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতা মূলক করতে প্রতিষ্ঠানটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত অঞ্চল কুয়াকাটা-কে আন্তর্জাতিক মানের Halal Tourism Destination হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় MAPIM প্রেসিডেন্ট হালাল ট্যুরিজম ও হালাল ফুড ইকোসিস্টেমের গুরুত্ব তুলে ধরে বলেন,বিশ্বব্যাপী মুসলিম পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলিম-ফ্রেন্ডলি সেবা ও অবকাঠামোর চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং অভিজ্ঞতা শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এই খাতে আরও কার্যকর সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় আরও উঠে আসে, বাংলাদেশে হালাল পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব বলে মত দেন অংশগ্রহনকারীরা। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মুসলিম-ফ্রেন্ডলি হোটেল, রিসোর্ট ও খাদ্য ব্যবস্হার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
Istanbul Hotel & Resort Limited মনে করে,আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের আলোচনা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প, হালাল অর্থনীতি এবং মুসলিম-ফ্রেন্ডলি হসপিটালিটি সেক্টর নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ভবিষ্যতে ও আন্তর্জাতিক সংস্থা বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে দেশের পর্যটন খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সবশেষে উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও কার্যকর সহযোগিতার মাধ্যমে হালাল ট্যুরিজম শিল্পের বিকাশে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।