1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পিরোজপুর পুলিশ রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে ৭০৫ লিটার চোলাইমদ জব্দ, আটক ১ ভোলার তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে ভারতীয় থান কাপড় ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ এক আসামীকে আটক মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় গৃহবধূ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা উদ্বোধন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সমাজসেবক আমিনুল ইসলাম ঢাকার ​ধামরাইয়ে সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক প্রতিনিধি দলের সাক্ষাৎ বিভিন্ন মামলায় আসামি ২৮২ জন সাংবাদিকের তালিকা হস্তান্তর

ভিডিও সংবাদ 👇👇

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এসময় উপস্থিত ছিলেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জাম মিল্লাত এবং প্রধানমন্ত্রীর ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে আফরোজা খানম বলেন,বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহনের পর নির্বাচনি ইশতেহারে ঘোষিত সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট প্রতিশ্রুতির আলোকে বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য উন্নতমানের ডিজিটাল সেবা প্রদান করছে।আশাকরছি আমরা থার্ড টার্মিনাল ও দ্রুত উদ্বোধন করতে সক্ষম হবো এবং সেটা হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী এই ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হবে। এসময় তিনি প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টাকে তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে,বিমানবন্দরের প্রায় ৯৪.০০০বর্গ মিটার এলাকাজুড়ে এই ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত।এর আওতায় রয়েছে টার্মিনাল-১,টার্মিনাল-২,ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা।এই বিস্তৃত কভাবেজের ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশই যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন।
সেবাটির জন্য আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্হাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে-২৫০টি অ্যাক্সেস পয়েন্ট (Access Points/APs) ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল স্হাপন এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ।এই শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন স্হানে দ্রুত ও স্থিতিশীল ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসাথে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহার কারীকে সেবা দিতে সক্ষম।
সে অনুযায়ী ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট (AP) ব্যবহার করে একই সময়ে প্রায় ৩৭,৫০০ জন ব্যবহার কারী ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটি সর্বোচ্চ ৪০ Gbps ব্যান্ড উইথ ক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে, যা পুরো কভাররেজ এলাকাজুরে দ্রুতগতির ও স্থিতিশীল ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট