1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে ৭০৫ লিটার চোলাইমদ জব্দ, আটক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মা দ ক মুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁ জা সহ যুবক গ্রে ফ তা র বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পিরোজপুর পুলিশ রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে ৭০৫ লিটার চোলাইমদ জব্দ, আটক ১ ভোলার তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে ভারতীয় থান কাপড় ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ এক আসামীকে আটক মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় গৃহবধূ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক সেবা উদ্বোধন আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সমাজসেবক আমিনুল ইসলাম

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে ৭০৫ লিটার চোলাইমদ জব্দ, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৫, রাজশাহী। এ সময় ৭০৫ লিটার অবৈধ চোলাইমদ জব্দ করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
র‍্যাব সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (১৮ মে ২০২৬) সকাল ৬টা ৪৫ মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল তানোর থানার কচুয়া (কাজিপাড়া) এলাকায় অভিযান চালায়।
অভিযানে শান্ত শিং (২৬) নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে ৭০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি মৃত বাবলু শিংয়ের ছেলে এবং কচুয়া (কাজিপাড়া) গ্রামের বাসিন্দা।
র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে চোলাইমদ উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে মাদকগুলো নিজের কাছে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে চোলাইমদ তৈরি করে তানোর এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। জব্দ করা চোলাইমদ আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট