
আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়ার কাহালুতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ মোজাম্মেল হক, ড্রাইভার কনস্টেবল শরিফুল ইসলামসহ একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোসাঃ বিউটি বেগম (৫৫), স্বামী মৃত বাদল ফকির, সাং- সাঘাটিয়া নয়াপাড়া, কাহালু, বগুড়া।
২. মোসাঃ মুন্নী খাতুন (২৫), স্বামী মোঃ বেলাল হোসেন, সাং- সাঘাটিয়া নয়াপাড়া, কাহালু, বগুড়া।
৩. মোঃ আলমগীর শেখ (৫২), পিতা মৃত ফাজেল শেখ, সাং- লোহাইড়, মুকসেদপুর, গোপালগঞ্জ। বর্তমানে সাঘাটিয়া নয়াপাড়ায় বসবাসরত।
৪. মোঃ আব্দুল ওহাব (৪০), পিতা মৃত মোকছেদ আলী, সাং- সাঘাটিয়া পৌরপাড়া, কাহালু, বগুড়া।
অভিযানকালে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।