
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী
পরশুরাম কেন্দীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির প্রায় ৩ শতাধিক সদস্যদের নিয়ে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।১৮ মে (সোমবার) স্হানীয় একটি অডিটোরিয়াম সমবায় সমিতির চেয়ারম্যান আবু তালেব রিপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় । পরশুরাম কেন্দীয় সমবায় সমিতির সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ১আসনের এমপি, মুন্সি রফিকুল আলম মজনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম শাফায়েত আক্তার নূর। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ও সাবেক পৌর মেয়র, আবু তালেব। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান, আব্দুল হালিম মানিক। জেলা সমবায় অফিসার, মোহাম্মদ জহির আব্বাস। উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির সদস্য সচিব, মোহাম্মদ মাহবুবুল হক মজুমদার। পৌর বিএনপির আহবায়ক, কাজী ইউসুফ মাহফুজ। পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম।উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, আব্দুল আলীম মাকসুদ। যুগ্ম আহ্বায়ক, নুরুল ইসলাম। পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত হয়ে বক্তারা বলেন, সমবায়ের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই সভায় সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, উন্নয়নমূলক উদ্যোগ এবং সদস্যদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী দিনের পরিকল্পনা, সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সম্মিলিত উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম। একটি শক্তিশালী সমবায় ব্যবস্থা গ্রামীণ অর্থনীতি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সুশাসনের মাধ্যমে পরশুরাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ভবিষ্যতে আরও সফলতা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সমিতির সদস্যদের বিভিন্ন মতামত, প্রস্তাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি সফল ও সুশৃঙ্খলভাবে বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন মুন্সি রফিকুল আলম মজনু এমপি।
অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সমবায়ের মূল চেতনায় উদ্বুদ্ধ এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে সমবায়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।