1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু উলিপুরে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজারে প্রগতি স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চরবাসীর মানববন্ধন অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চরবাসীর মানববন্ধন পরশুরাম কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সভায় এমপি – মজনু ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে শ্রীনগরের অর্পিতা কাহালুতে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ৪

ভিডিও সংবাদ 👇👇

সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–

র‌্যালি, আলোচনা সভা ও ফিতা কাটার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।(১৯ মে) মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফাররুক বাবুল ও সদস্য সচিব শহীদ উল্লাহ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ সহজে ও দ্রুত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট