1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
​সাপাহারে তিলনা ইউনিয়নে সফলতার সাথে ভিজিএফ’র চাল বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

​সাপাহারে তিলনা ইউনিয়নে সফলতার সাথে ভিজিএফ’র চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

​সাপাহারে তিলনা ইউনিয়নে সফলতার সাথে ভিজিএফ’র চাল বিতরণ

​মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সম্পূর্ণ স্বচ্ছতা ও সুনামের সাথে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।
​ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১৮ মে সোমবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর টানা তিন দিন অত্যন্ত সুশৃঙ্খল ও দক্ষতার সাথে পরিচালনা করে আজ ২০ মে বুধবার সফলভাবে এই বিতরণ কার্যক্রম সমাপ্ত করেন তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান।
​এ বছর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন তিলনা ইউনিয়নের মোট ৩ হাজার ৪১৪টি সুভিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে প্রায় ৩৪.১৪ মেট্রিক টন (যা আনুমানিক ৩২ মে. টনের কাছাকাছি) চাল বিতরণ করা হয়েছে।
​এ বিষয়ে তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের হাতে আমরা চাল তুলে দিতে পেরেছি।”
​বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম শাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফজাল হোসেন, মতিউর রহমান মতিন, আবুল কালাম আজাদসহ পরিষদের সকল সাধারণ ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য-সদস্যা এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও সুবিধাভোগীরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট