
হবিগঞ্জে র্যাব-৯ এর যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গাজী আলী আকবর শ্যামল হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯,সিপিসি-৩।
র্যাব জানায়, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান গেইটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তম মুন্ডা (২৯) পিতা,ফাগু মন্ডা ও দিলীপ কুরমী (৩৫) পিতা,কার্তিক কুর্মি। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করে থাকে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।