1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি তিনজন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে ড্রাম ট্রাকে নিচে চাপা পড়ে একজনের মৃ ত্যু সেনবাগের সারাহ মাহনাজ মাস্টার্স অফ ক্রিমিনাল জাস্টিস বিষয়ে সাফল্য অর্জন ! ১৪ই জুন: আরও একটি ঐতিহাসিক মু হূ র্তে র অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রাম কর্ণপুর মধ্যপাড়া দি নিউ টাইগার ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত। কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী: চকরিয়ায় সমাবেশ সমাবেশ স্হল পরিদর্শনেন স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মুক্ত ঢালজোড়া ইউনিয়ন গড়া লক্ষ্যে এক বিশাল সভা অনুষ্ঠিত নওমুসলিম পরিবারকে শিমুলিয়া সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনালে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি: জেলাজুড়ে আনন্দের জোয়ার জামালপুরে ‘রূপান্তর শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

হবিগঞ্জে র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গাজী আলী আকবর শ্যামল হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯,সিপিসি-৩।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান গেইটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি লাল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উত্তম মুন্ডা (২৯) পিতা,ফাগু মন্ডা ও দিলীপ কুরমী (৩৫) পিতা,কার্তিক কুর্মি।  তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করে থাকে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট