1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রামিসা হ ত্যা র প্রতিবাদে সিরাজদিখানে জামায়াতের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রামিসা হ ত্যা র প্রতিবাদে সিরাজদিখানে জামায়াতের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রামিসা হত্যার প্রতিবাদে সিরাজদিখানে জামায়াতের মানববন্ধন

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শিশু রামিসা ও আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে জড়িত ধর্ষক ও খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিও জানানো হয়।বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে সিরাজদিখান উপজেলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মাওলানা মো:কবির হোসেন।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজি।মানববন্ধনে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধর্ষকদের ফাঁসি চাই শিশু হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেন।প্রধান অতিথির বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন,অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।এই দেশকে শিশুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে।তিনি বলেন,আমরা আমাদের সন্তানদের নিরাপত্তাহীনতায় রাখতে পারি না। ধর্ষণ ও হত্যার মতো ঘটনা সমাজকে অস্থির করে তুলছে।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।বিচার বিলম্বিত হলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে।
মানববন্ধন শেষে জেলা আমিরের নেতৃত্বে নেতাকর্মীরা সিরাজদিখানের মোল্লাবাড়িতে গিয়ে কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম,আহসানুল্লাহ মণ্ডল,ডা:ইব্রাহিম দেওয়ান ও হেমায়েত উদ্দিন আহমেদ।এ ছাড়া সদর উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন সিকদার,শ্রীনগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নুরুজ্জামান,এনসিপি নেতা মারুফ হোসেন মুকুট এবং সিরাজদিখান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ওয়াসিম মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট