1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন আহম্মেদ যাদুর ইন্তেকাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন আহম্মেদ যাদুর ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন আহম্মেদ যাদুর ইন্তেকাল

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলা সদরের পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ নাসির উদ্দীন আহম্মেদ যাদু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মানিকগঞ্জ জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানিকগঞ্জ পৌরসভা ও বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

মরহুমকে শেষবারের মতো দেখতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় এমপি মিজ্ আফরোজা খানম রিতা। এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক ও মাজহারুল ইসলাম খান পায়েল, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের জানাজার নামাজ মানিকগঞ্জ মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যু মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট