
ধামরাই উপজেলায় কুল্লা ইউনিয়ন পুনঃনির্মাণ কাজের শুভ উদ্ভোদন।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে পুননির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তি ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব বলেন, কুল্লা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাট,ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি উল্লেখ করেন, এই পুননির্মাণ কাজ সম্পন্ন হলে কুল্লা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবা আরও সহজ ও উন্নত হবে। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, ধামরাই উপজেলার ইউএনও ও স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। বক্তারা কুল্লা ইউনিয়নের উন্নয়নে এমপি আলহাজ্ব তমিজ উদ্দিনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহবান জানান।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠিত হয়েছে। পরে অধিথিরা পুননির্মাণ কাজের বিভিন্ন স্হান পরিদর্শন করেন।
স্হানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় ভোগান্তিতে ছিলেন তারা।পুননির্মাণ কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।