1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ এখনও দেখেনি আলোর মুখ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ এখনও দেখেনি আলোর মুখ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ এখনও দেখেনি আলোর মুখ।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী পাইকপাড়া ও ওয়ার্শী গ্রামের প্রায় ১৬ একর জমির ওপর আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে বিশাল এক হাসপাতাল ও মেডিকেল কলেজ কমপ্লেক্স। প্রায় ৩০০ শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি এলাকার জনসাধারণের বহুদিনের স্বপ্ন হলেও বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে জনসাধারণের হতাশা আর ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে।

দুর-দুরান্ত থেকে দেখলে মনে হবে এটি দেশের অন্যতম আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স। সুউচ্চ ভবন,প্রশস্ত সরক,আধুনিক ওয়ার্ড, প্রশাসনিক ভবন,চিকিৎসক ও নার্সদের আবাসন— সবকিছুই প্রস্তত।কিন্তু বাস্তবে সেখানে নেই রোগীর ভীড়,নেই চিকিৎসকদের ব্যস্ততা, নেই কোন প্রাণচাঞ্চল্য। কোটি কোটি টাকার অবকাঠামো আজ যেন নীরব দাঁড়িয়ে আছে উদ্বোধনের অপেক্ষায়।

স্হানীয় সুত্রে জানা যায়,রাজধানী ঢাক ও টাঙ্গাইল অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষ করে ধামরাই, সাটুরিয়া, মির্জাপুর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে একটি আধুনিক হাসপাতালের দাবী জানিয়ে আসছিলেন। সেই চাহিদার বাস্তবতায় প্রকল্পটি হাতে নেওয়া হয়। কিন্তু অবকাঠামো নির্মাণ শেষ হলেও প্রশাসনিক জটিলতা,জনবল সংকট এবং প্রয়োজনীয় অনুমোদনের অভাবে এখনও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি।

এদিকে স্হানীয় বাসিন্দারা বলেছেন, হাসপাতালটি চালু হলে কয়েক লাখ মানুষের চিকিৎসা ভোগান্তি কমে যেত। বর্তমানে সামান্য জটিল রোগের চিকিৎসার জন্যও রোগীদের ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন।

একজন স্হানীয় বাসিন্দা বলেন,এত বড় হাসপাতাল তৈরি হয়ে পড়ে আছে, কিন্তু আমরা কোন সেবা পাচ্ছি না। রাতে জরুরি রোগী নিয়ে এখনো ঢাকায় দৌড়াতে হয়। হাসপাতালটি দ্রুত চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

স্হানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলেছেন, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, যন্ত্রপাতি স্হাপন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে হাসপাতালটি চালু করা জরুরি। অন্যথায় দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অবকাঠামো ও যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে,দেশে অনেক সময় বড় বড় স্বাস্থ্য প্রকল্প নির্মাণ হলেও জনবল ব্যবস্হাপনার অভাবে সেগুলো কাঙ্ক্ষিত সেবা দিতে পারে না। বিভিন্ন গণমাধ্যমে ও অতীতে অব্যবহৃত হাসপাতাল ভবন,যন্ত্রপাতি নষ্ট হওয়া এবং স্বাস্হ্যখাতে প্রকল্প বাস্তবায়নের ধীরগতির বিষয় উঠে এসেছে।

এলাকাবাসীর এখন একটাই দাবী—দ্রুত এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু করে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক। কোটি কোটি টাকার এই স্হাপনা যেন আর অবহেলায় পড়ে না থাকে সেই প্রত্যাশায় সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট