1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রুয়েট শিক্ষার্থীর মা বগুড়ায় গলাকাটা নৃশংস হত্যার শিকার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রুয়েট শিক্ষার্থীর মা বগুড়ায় গলাকাটা নৃশংস হত্যার শিকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রুয়েট শিক্ষার্থীর মা বগুড়ায় গলাকাটা নৃশংস হত্যার শিকার

প্রতিনিধি: শারমিন আক্তার

বগুড়ার গাবতলী উপজেলায় রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের ছেলে বিশ্বজিৎ মজুমদার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী।

বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রীতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে খাবার শেষে স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে বিধান চন্দ্রের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তাঁর ঘুম ভাঙে। স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ পেয়ে দ্রুত সেখানে গিয়ে তিনি রীতার গলাকাটা রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় বাড়ির সদর দরজা খোলা ছিল।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর রাতেই বিশ্বজিৎ মজুমদার ও তাঁর বোনকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বগুড়ার পথে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসীর ধারণা, পূজা নিয়ে স্থানীয় একটি মন্দিরের ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের ছেলে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করতে মুঠোফোনে পাওয়া যায়নি।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

নিহতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট