1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফেনী সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

খুন, চুরি ও মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি জয়নাল আবদিন ভিপির

ফেনী সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেনীসহ সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে খুন, চুরি, ছিনতাই ও মাদক বিস্তারের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে খুন, চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।”
সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলার নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম। তিনি থানার চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, মাদক ব্যবসায়ী, চোরচক্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয় এবং অপরাধ দমনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট