
মোঃইমরান হক গাজিপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজারের বানিয়ারচালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গতকাল হাফিজ উদ্দিনের বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডে মুহূর্তেই ১১টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েকটি পরিবার তাদের বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়েন।
ঘটনার খবর পেয়ে আজ সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দ্রুত সহায়তার আশ্বাস দেন তিনি।
স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এমপি মহোদয়ের উপস্থিতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাহস ও আশার সঞ্চার করেছে।