1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীর পাঁচগাছিয়ায় জমজমাট গরুর বাজার পরিদর্শনে জেলা প্রশাসক-ইউএনও - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফেনীর পাঁচগাছিয়ায় জমজমাট গরুর বাজার পরিদর্শনে জেলা প্রশাসক-ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ফেনীর পাঁচগাছিয়ায় জমজমাট গরুর বাজার পরিদর্শনে জেলা প্রশাসক-ইউএনও

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

চামড়ার আড়তে শৃঙ্খলা ও ব্যবসা তদারকিতে প্রশাসনের কড়া নজর, উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া গরুর বাজার ও চামড়ার আড়ত পরিদর্শন করেছেন ফেনীর জেলা প্রশাসক ও সদর উপজেলার ইউএনও মহোদয়। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, চামড়ার ন্যায্যমূল্য এবং ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত দালালি বন্ধ এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ সময় বাজারজুড়ে প্রশাসনের উপস্থিতিতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।
উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। তিনি বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে পাঁচগাছিয়া গরুর বাজার ও চামড়ার আড়তে এবার ব্যাপক বেচাকেনার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনের সরাসরি তদারকিতে বাজারে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলেও আশা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট